কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোলখালী গ্রাম থেকে গতকাল রোববার সকালে একজন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অপহূত ওই ছাত্রীকে একই বাড়ি থেকে উদ্ধার করেছে।মেয়ের বাবা বলেন, কলেজে যাওয়া-আসার পথে উপজেলার গোলখালী গ্রামের আবদুল্লাহ মোল্লা (২৫) তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। ৩ অক্টোবর সকালে কালীগঞ্জ সদরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আবদুল্লাহ কয়েকজন সহযোগী নিয়ে তাকে অপহরণ করে। গতকাল সকালে পুলিশ আবদুল্লাহ মোল্লাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার ও মেয়েকে উদ্ধার করে।তবে মেয়েটি এই প্রতিবেদককে বলেছেন, আবদুল্লাহ মোল্লার সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ৩ অক্টোবর তাঁরা দুজনে এফিডেভিটের মাধ্যমে সাতক্ষীরায় আদালতে নিবন্ধন করে বিয়ে করেছেন। গতকাল সকালে অপহরণের মিথ্যা অভিযোগে পুলিশ তাঁর স্বামী আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে।