অপহরণের দুই মাস পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের প্রায় দুই মাস পর উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকার মাতুয়াইল এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, অপহূতা ও অপহরণকারীদের পৃথকভাবে থানা হেফাজতে রাখা হয়েছে।