অপহরণের সময়

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী কলেজের এক ছাত্রীকে নৌকাযোগে অপহরণের সময় গত শনিবার আমিরুল ইসলাম (২৭) নামের এক যুবককে আটক করে কলেজের ছাত্ররা পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গতকাল রোববার থানায় মামলা করেছেন। উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী জানান, আমিরুলকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।