অপহৃত তিন ব্যক্তি উদ্ধার

নারায়ণগঞ্জ নগরীর দেওভোগের পাকা রোড এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে টাকা, দুটি ছুরি ও চারটি মুঠোফোন উদ্ধার করা হয়। তাঁরা হলেন রবিউল আবেদীন (২১), রানা (২২), হৃদয় (২২), আলামিন (২৬) ও মিঠু (২৭)। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন আ. রহিম (৩০), রাকিব (২২) ও ফরিদুল ইসলাম (২৬)। তাঁরা বন্দর উপজেলার মেরিন একাডেমির ইকবাল এন্টারপ্রাইজের শ্রমিক। ডিবির এসআই মফিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই তিন শ্রমিককে নগরীর কালীরবাজার থেকে অপহরণ করা হয়।