মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল শনিবার দুপুরে শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানার উদ্যোগে পাঁচটি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। প্রাণীগুলোর মধ্যে রয়েছে দুটি অজগর সাপ, দুটি সোনালি বিড়াল, একটি গন্ধগোকুল ও একটি রাজ সরালি হাঁস। জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ প্রাণীগুলো অবমুক্ত করেন।