অবশেষে ওএসডি মাসুদ সিদ্দিকী

অবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁর স্থলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ হান্নানকে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। স্বাভাবিক নিয়মে আগামী ৩০ অক্টোবর মাসুদ সিদ্দিকীর অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা। তবে চাকরির মেয়াদ এক বছর বাড়াতে গত বছর তিনি নিজের মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, এম এ হান্নান ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন।