দীর্ঘ ১১ বছর পর জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই মডেল কলেজের একাডেমিক স্বীকৃতি মিলেছে। গত ২৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম জাকির হোসেন ভুঞা স্বাক্ষরিত এক চিঠিতে কলেজটির একাডেমিক স্বীকৃতি লাভের কথা জানানো হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে এ কলেজটি প্রতিষ্ঠা করেন তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত হাবিব তালুকদার। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাদের বিরোধিতায় কলেজটি স্বীকৃতি পায়নি। এ নিয়ে আদালতের নির্দেশও বাস্তবায়িত হয়নি।