
সারা বাংলাদেশের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারেরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। ৬৪টি জেলার সিভিল সার্জন অফিসের সামনে সকাল নয়টায় শুরু হওয়া কর্মসূচি চলবে বিকেল তিনটা পর্যন্ত ।
এর আগে একই দাবিতে উপজেলা পর্যায়ে আন্দোলন করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারেরা।
বাংলাদেশে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আছেন ১৩ হাজার ৮৬১ জন। তাদের দাবি, ২০১১ সাল থেকে তাদের চাকরি প্রকল্প-ভিত্তিক। তাঁরা এটা রাজস্ব খাতে নেওয়ার দাবিতে আন্দোলন করছেন।