দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির মধ্যেই আজ সোমবার অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম জাতীয় বেতনকাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেড ও মর্যাদা অবনমনের প্রতিবাদে এবং সব অসংগতি দূরীকরণের দাবিতে আন্দোলন চলছে। এর অংশ হিসেবে আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে শিক্ষক সমিতি।