‘ভিজিডি শুধুমাত্র কার্ড নয়, দুস্থ নারীর অধিকার’—এই স্লোগান সামনে রেখে গতকাল রোববার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদে সম্মেলনকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা-বিষয়ক কার্যালয় এই সভার আয়োজন করে। সভায় ভিজিডি ২০১৭-১৮ চক্রের নতুন উপকারভোগী নির্বাচনসংক্রান্ত পরিপত্র বিষয়ে অবহিত করা হয়। সভায় বক্তব্য দেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিয়ুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হাকিম, ইউএনও রুহুল আমিন, মহিলা-বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশিদা প্রমুখ।