রাজশাহী নগরে বাল্যবিবাহ প্রতিরোধে ‘সানফ্লাওয়ার’ নামের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি সংস্থা ‘স্বেচ্ছাসেবী বহুমুখী মহিলা সমাজকল্যাণ সমিতি’ এ প্রকল্প হাতে নেয়। নগরের ২১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে গত মঙ্গলবার নগরের একটি রেস্তোরাঁয় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক নূর-এ-জান্নাত। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের পরিচালক এম মনজুর হোসেন।