বগুড়ার শেরপুরে গতকাল বৃহস্পতিবার এক মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান। আলোচনা সভায় বক্তব্য দেন সালমা ইসলাম, ওবায়দুল ইসলাম, মাসুদ আলম, আবদুল খালেক, সাইফুল বারী, আবুল কালাম আজাদ প্রমুখ।