দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গৃহীত চারটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, সম্মতিপ্রাপ্ত বিলসমূহ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) বিল, ২০১৪; বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০১৪; ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বিল, ২০১৪ এবং অভিশংসন–সংক্রান্ত সংবিধান (ষোড়শ সংশোধনী) বিল, ২০১৪।