অভয়নগরে পাটকল শ্রমিকের মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে গত মঙ্গলবার পাটজাত পণ্যের বোঝার (বেল্ট) নিচে চাপা পড়ে রজব আলী (৪৫) নামের এক পাটকল-শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিতাই চন্দ্র শীল নামে অন্য এক শ্রমিক।রজব রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের সমাপনী বিভাগে কর্মরত ছিলেন। পাটকল সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে রজব ও নিতাই ক্রেন দিয়ে বোঝা ট্রাকে ওঠাচ্ছিলেন। হঠাৎ ক্রেনের চেইন ছিঁড়ে ওই বোঝা তাঁদের শরীরের ওপর পড়ে। রজব ঘটনাস্থলেই মারা যান।