অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে তাঁর উচ্চরক্তচাপ ছিল। চিকিত্সকেরা বলেন, তাঁর বিশ্রামের প্রয়োজন।তাঁর চিকিত্সার জন্য মেডিসিন, নিউরোলজি ও কার্ডিওলজি বিষয়ে বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। বিশ্রামের জন্য অর্থমন্ত্রীকে হাসপাতালেরই একটি কক্ষে রেখে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে বলে চিকিেকরা জানিয়েছেন।অসুস্থতার কারণে অর্থমন্ত্রী গতকাল অনুষ্ঠিত এফবিসিসিআই ও এনবিআরের পরামর্শক সভায় উপস্থিত হতে পারেননি। বৈঠকের শুরুতে অর্থমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।