অর্ধেক ভাড়া না নেওয়ায় বাস ভাঙচুর

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় গতকাল মঙ্গলবার পাঁচটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বাসের চালক ও সহকারীসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, গত সোমবার রাতে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর সঙ্গে বিতণ্ডা বাধে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসের চালক ও তাঁর সহকারীর। একপর্যায়ে ওই তিন শিক্ষার্থীকে মারধর করেন বাসের লোকজন৷ এই ঘটনার জের ধরে গতকাল দপুর ১২টার দিকে পাঁচটি বাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, কোনো পক্ষই প্রশাসনের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেয়নি।