অশ্লীল নৃত্য পরিবেশনের দায়ে আটজনের কারাদণ্ড

অশ্লীল নৃত্য পরিবেশনের দায়ে বগুড়ার শিবগঞ্জে আট নর্তকীর প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এ সাজা দেন।
উপজেলার কিচক বাজার এলাকায় গতকাল শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে তাঁদের আটক করে। শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম বলেন, নির্বাচন ও পরীক্ষা চলার সময়ে অশ্লীল নৃত্য পরিবেশন বন্ধ করতে বলা হয়েছিল। এ নির্দেশ অমান্য করা তাঁদের আটক করে কারাদণ্ড দেওয়া হয়।