বিজ্ঞাপন বার্তা

অষ্টাদশী তরুণী থেকে ক্রিকেটার সবার মুখে বাংলাদেশে ৫০ বছর পূর্তির শুভেচ্ছা

আয়তনে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেন। পূর্ব ইউরোপের এ দেশটি থেকে বাংলাদেশের ৫০ বছর পূর্তি আয়োজনের শুভেচ্ছা জানিয়েছেন এক তরুণী। ভিডিও বার্তার মাধ্যমে অষ্টাদশী তরুণী বলেছেন, ‘বাংলাদেশে ৫০ বছর পূর্তিতে শুভকামনা। ভালোবাসি ইউক্রেন’। এভাবে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শুধু ইউক্রেনেই না #Happy50Bangladesh শিরোনামে এ অনুষ্ঠানে বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে সারা বিশ্বের মানুষ উইশ করছে। ভিডিও বার্তার মাধ্যমে স্বাধীনতার ৫০ বছরের এ আনন্দ সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে।

আফ্রিকা থেকে এশিয়া, ইউরোপ থেকে ওশেনিয়া, আমেরিকা থেকে এশিয়া সব দেশ থেকেই বাংলাদেশে ৫০ বছর পূর্তি এ আয়োজনে ভিডিও বার্তা ও লেখার মাধ্যমে উইশ করছে সে দেশের জনগণ। বাংলাদেশে ৫০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করেছে কোকা-কোলা। ফেসবুকে শেয়ার করে সারা বিশ্বের মানুষ দেখতে পারছে এ উইশ।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড় আন্দ্রে ডোয়াইন রাসেল #Happy50Bangladesh মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে ভিডিও বার্তায় বলেন, ‘আমি বাংলাদেশের খাবার ভালোবাসি। এবং মানুষের অতিথিপরায়ণতা ও ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করে।

কোকা–কোলা বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করছে। আমি আমার এ আয়োজনের সঙ্গে থাকতে পেরে আনন্দিত। আমি আমার পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জানাই শুভ কামনা। শান্তিতে থাকুক বাংলাদেশে।’

কোকা-কোলা স্বাধীনতার আগ থেকে এ অঞ্চলে ব্যবসা করছে। স্বাধীনতার পর থেকে কোকা-কোলার ব্যবসা আরও সম্প্রসারিতভাবে শুরু করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সরকার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালন করছে। এ ছাড়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও নানা কর্মসূচি পালন করছে।

বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশের অন্যতম বৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ছয়টি প্রমাণ আকৃতির কোকের বোতলের প্রতিরূপ স্থাপন করে। এই উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিশিষ্ট শিল্পী মনোরঞ্জন ঘোষাল এবং কোকা-কোলা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া বাংলাদেশের ৫০তম স্বাধীনতার স্মরণে কোকা-কোলা তাদের ৫০০ মিলি বোতলের নকশা এবং লেবেলে একটি অনন্য স্বাধীনতা থিম নিয়ে আসছে। বিশেষ এই বোতলের নকশা ও লেবেলে কোকা-কোলার লোগো বাংলাদেশ থিমে হবে এবং মার্চ মাস থেকেই বোতলগুলো বাজারে আসবে, যা ডিসেম্বর মাস পর্যন্ত চলবে।

কোকা-কোলা, সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় এক সুস্বাদু পানীয়ের নাম। ১৮৮৬ সালে ফার্মাসিস্ট জন পেম্বার্টন প্রথম কোকা-কোলা আবিষ্কার করেন। ১৩০ বছর ধরে কোকা কোলা সারা বিশ্বে রাজত্ব করছে । ২০১৫ সালে কোকা-কোলাকে বিশ্বের ৩য় সেরা মূল্যবান ব্র্যান্ডের স্বীকৃতি দেওয়া হয়। ২০১৩ সালের তথ্য অনুসারে গোটা পৃথিবীর ২০০টির বেশি দেশে কোকা-কোলা বিক্রি করা হয়। প্রতিদিনের প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ৮ হাজার গ্লাস কোকা-কোলা পান করা হয়ে থাকে।