সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে যাত্রাবাড়ীর কাজলারপাড় থেকে তাঁদের আটক করা হয়। আটক যুবকেরা হলেন আবু তাহের মিয়া ও মো. সোহেল। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নূরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, এ দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁরা ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে অবস্থান করছিলেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছিল।