অস্ত্রসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে গতকাল সোমবার অস্ত্রসহ শফিকুল ইসলাম কালু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁর কাছ থেকে তিনটি গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির অধিনায়ক মেজর মো. আবু সাঈদ খান বলেন, গতকাল ভোরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ কলোনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। শফিকুল চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাত।