সংক্ষেপ

অস্ত্রসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে এনামুল হক (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল নগরের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে কল্পলোক আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা-পুলিশ। বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ওই যুবকের শরীর তল্লাশি করে জ্যাকেটের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান ও একটি দেশে তৈরি রিভলবার উদ্ধার করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।