রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকা থেকে অস্ত্রসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ জানান, গতকাল শনিবার বিকেলে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার উজানচর রেলগেট এলাকায় খুলনা থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসযাত্রী ওই নারীর (৩৯) শরীর থেকে দুটি বিদেশি পিস্তল, আটটি গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।