কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকা থেকে গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে মহির উদ্দিন (৪০) নামে একজনকে আটক করেছে র্যাব। তাঁর বাড়ি থেকে দুটি এলজি ও দুটি ককটেল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া র্যাব-১২-এর টহল দল খাজানগর দোস্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে মহির উদ্দিনকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে এলজি ও ককটেল উদ্ধার করা হয়। কুষ্টিয়া অফিস