ব্যবসায়ী আহসান হাবিব ওরফে সুমু হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ ওরফে রাসেলের ব্যবহার করা একটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে কুমিল্লা শহরের রানীরদিঘিরপাড় ফুলার ছাত্রাবাসের সামনের মাঠের মাটি খুঁড়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বলেন, দ্বিতীয় দফা রিমান্ডে নেওয়ার পর রাসেল ওই অস্ত্র লুকিয়ে রাখার কথা পুলিশকে জানান।