অস্ত্র মামলায় মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লার ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক নূর মোহামঞ্চদ শাহরিয়া কবির এ রায় দেন।র্যাব ২০১০ সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে অস্ত্রসহ নাসির উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে। এ মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন এপিপি মো. মুরাদ হোসেন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন কাজী মেজবাহ উদ্দিন।