সিলেট নগরের ‘উইমেনস ফ্যাশন ওয়ার্ল্ড’ ২০১৫ সালের ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ লাভ করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছ থেকে উইমেনস ফ্যাশন ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী স্বর্ণলতা রায় আনুষ্ঠানিকভাবে পদক গ্রহণ করেন। স্বর্ণলতা রায় সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি। ক্ষুদ্র ও কুটির শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়েছে।