অ্যাম্বুলেন্স চাপায় আহত আরেকজনের মৃত্যু

দুর্ঘটনায় হতাহত কোনো একজনের স্বজনের আহাজারি। ফাইল ছবি
দুর্ঘটনায় হতাহত কোনো একজনের স্বজনের আহাজারি। ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে অ্যাম্বুলেন্স চাপায় আহত রমজান আলী মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ মোট পাঁচজন নিহত হলেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রমজান আলী মারা যান।

গত শনিবার (১৫ অক্টোবর) সকাল সোয়া নয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের মূল ফটকের সামনে ‘মানব সেবা’ নামের একটি অ্যাম্বুলেন্সের চাপায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজন নিহত হন। তাঁরা হলেন গোলেনুর বেগম (২৫), তাঁর সাত বছরের ছেলে সাকিব, অন্তঃসত্ত্বা আমেনা বেগম (৩০) ও অজ্ঞাতনামা পুরুষ (৬০)। দুর্ঘটনায় আহত হন গোলনুরের ছয় মাস বয়সী ছেলে আকাশ, আমেনা বেগমের ছেলে সজীব (৮), বাচ্চু মিয়া (৩৫) ও রমজান আলী (৩০)।

আরও পড়ুন:
এ কেমন অ্যাম্বুলেন্স সেবা!

অ্যাম্বুলেন্স ‘ধর্মঘটে’ সীমাহীন দুর্ভোগ

এবার অ্যাম্বুলেন্সের অভাবে রোগীরা বিপাকে