
প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইইইই) বাংলাদেশ পার্টনার হিসেবে কাজ করবে এইম ইন লাইফ। আইট্রিপলই পরিচালক মিস জিন জেসিংস ও এইম ইন লাইফের প্রধান নির্বাহী এম শোয়েব চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল কলেজগুলো আইট্রিপলইর সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত এবং এর পরিষেবা গ্রহণ করে আসছে। বিজ্ঞপ্তি।