ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম রিজওয়ান খান বৈদ্যুতিক সিস্টেম নিয়ে কৃতিত্বপূর্ণ গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০১৭-১৮ এই দুই বছরের জন্য আইইইই-এর ডিস্টিংগুইসড লেকচারার হিসেবে সম্মাননা লাভ করেছেন। বিশ্বে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ পেশাদার সংগঠন আইইইই। এ বছর যুক্তরাষ্ট্র থেকে তিনজন, যুক্তরাজ্য থেকে দুজন, কানাডা থেকে তিনজন, ডেনমার্ক থেকে একজন, আর্জেন্টিনা থেকে একজন ও এশিয়া থেকে দুজন অধ্যাপক এই সম্মাননা লাভ করেছেন। রিজওয়ান খান বেশ কিছুদিন ধরে ডিসি বৈদ্যুতিক সিস্টেম নিয়ে গবেষণা করছেন। বিজ্ঞপ্তি।