ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ১৫তম সমাবর্তন আগামীকাল শনিবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবেশে এক হাজার ৯৫৫ শিক্ষার্থী অংশ নেবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। সমাবর্তনে অংশগ্রহণ-কারীদের সকাল দশটার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।