আইবিএর বিবিএ ১৫তম ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ ১৫তম ব্যাচের গ্র্যাজুয়েশন গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আইবিএর আসনসংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে তাঁর সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতি আইবিএর পরিচালক জি এম চৌধুরী পাঠ্যসূচিতে নতুনত্ব আনার ও অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেন। বিবিএর চেয়ারপারসন মো. মহিউদ্দিন স্বাগত বক্তব্যে স্নাতকধারীদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষা ব্যক্তিত্ব, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ীরা যোগ দেন। এবার বিবিএর ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।