আইলাদুর্গতদের বাঁচাতে ১০ দফা দাবি

খুলনার আইলাদুর্গত লোকজনকে বাঁচাতে সরকারের প্রতি ১০ দফা দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার সকালে খুলনায় আইলাদুর্গত সংহতি মঞ্চ এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানিয়েছে। ওই সংবাদ সম্মেলনে মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদ বলেন, দুই বছর কেটে গেলেও আইলাদুর্গত মানুষের দুর্ভোগ কাটেনি। এরই মধ্যে সরকার ও দাতা সংস্থাগুলোর খাদ্য-সহায়তা বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত কয়রার হারেসখালির বেড়িবাঁধটিও নির্মিত হয়নি। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ১১ হাজার মানুষও জলমগ্ন হয়ে আছে।