রাজধানীতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) ৭২৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়। গত শুক্রবার এ সংখ্যা ছিল ৬৫০।আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী এস কে রায় জানান, রাজধানীর মিরপুর, খিলগাঁও, বাসাবো থেকে বেশি সংখ্যক রোগী হাসপাতালে আসছে।