পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গত বৃহস্পতিবার আগুন দেওয়ার ঘটনায় শুক্রবার রাতে সদর থানায় মামলা করা হয়েছে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় শুক্রবার গভীর রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় পৌর বিএনপির সভাপতি সাব্বির আহম্মেদ, কাউন্সিলর ও বিএনপির নেতা সরোয়ার হোসেনসহ ৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।