পঞ্চগড় সদর উপজেলায় গতকাল বুধবার ভোরে আকস্মিক ঝড় বয়ে যায়। এতে উপজেলার জগদল বাজারের একটি বিশাল আকারের শতবর্ষী গাছ উপড়ে পাশের দোকানগুলোর ওপর পড়ে যায়। এতে ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বাজারের ছয়-সাতটি দোকানের টিনের চালা উড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন।