জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে স্থাপিত আলুর স্টার্চ কারখানা ফ্লেমিগো এগ্রোটেক লিমিটেডে উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। এ দাবিতে ওই কারখানার কর্মকর্তা-কর্মচারী ও আলু চাষিরা গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে।গতকাল সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে কারখানার কর্মকর্তা-কর্মচারী ও আলুচাষিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেন। কারখানার উৎপাদন প্রকৌশলী মুনতাকিনুর জানান, ৮ মে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এ এম রফিকুন্নবী পত্র দিয়ে কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। এরপর মালিকপক্ষ কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে।