ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসির উদ্দিন হাজারীকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল মনসুর ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খাদেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর প্রতিবাদে নাসির উদ্দিনের অনুসারীরা গতকাল বুধবার বিকেলে আখাউড়া পৌর শহরে মিছিল করেন। অবৈধভাবে নাসির উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তাঁরা দাবি করেন।