আগাম জামিন

গাড়ি ভাঙচুরের অভিযোগে করা একটি মামলায় বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীমের চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ অসীমের করা জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার এ আদেশ দেন। ধানমন্ডির ২ নম্বরে গাড়ি ভাঙচুরের নির্দেশ দেওয়ার অভিযোগে পুলিশ ১ অক্টোবর ধানমন্ডি থানায় নাসির উদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করে।