আগুনে পুড়ল তিন বসতঘর

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া কলোনিতে আগুনে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুল মালেক জানান, রান্নার চুলা​র আগুন থেকে বেলা সাড়ে বারোটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নন্দনকানন, লামারবাজার ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে যায়। বেলা দেড়টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে তিনজন মালিকের তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।