
রাজধানীর বনানীর বহুতল এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটজন নিখোঁজ আছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার দুপুরে লাগা এই আগুনে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ২৮ জন।
আগুন লাগার ঘটনার পর পুলিশের স্থাপিত কন্ট্রোল রুমে এ পর্যন্ত নিখোঁজ আট ব্যক্তির কথা তাদের স্বজনেরা জানিয়েছেন। নিখোঁজ এসব ব্যক্তি হচ্ছেন: রেজাউল করিম কাজী (৪৩)
অষ্টম তলা , আশিক ইন্টারন্যাশনাল; সালাউদ্দিন আশিক ইন্টারন্যাশনাল, ক্যান্টনমেন্টের বাসিন্দা মোহাম্মদ হিরু (৫০) , উত্তরা ৬ নম্বর সেক্টরের বাসিন্দা নজরুল ইসলাম (৫০) আশিক ইন্টারন্যাশনাল;
জাফর আহমেদ, আশিক ইন্টারন্যাশনাল; আনজীর সিদ্দিক আবীর, মিকা সিকিউরিটিজ; মোস্তাফিজুর রহমান (৪০) অষ্টমতলায় কাজ করতেন এবং জেরিন বৃষ্টি (২৯), ইইউআর সোর্স লিমিটেড। জেরিন
১১ তলায় কাজ করতেন।
দিন বাড়ার সঙ্গে সঙ্গে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ দুর্ঘটনাস্থলের একাধিক হাসপাতাল ও ক্লিনিকে স্বজনেরা গিয়ে খোঁজ করছেন।