ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে বগুড়ার ধুনটে গতকাল শনিবার তিন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে ভোট হবে। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা দেয়ালে দেয়ালে ও গাছে রঙিন পোস্টার সাঁটিয়েছেন। খবর পেয়ে গতকাল দুপুরে উপজেলা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিমগাছি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী পুটু মণ্ডল ও জামায়াতে ইসলামীর নেতা স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানকে ৫ হাজার টাকা করে এবং সাতবেকি গ্রামের মুদি ব্যবসায়ী জামাল উদ্দীনকে ২০০ টাকা জরিমানা করেন।
এ ছাড়া আচরণবিধি ভঙ্গ করে মাইকিং করার অপরাধে ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য প্রার্থী কহিনুর খাতুনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।