আজ অমল সেনের জন্মশতবার্ষিকী

কমরেড অমল সেনের জন্মশতবার্ষিকী আজ ১৯ জুলাই। তিনি ১৯১৪ সালে নড়াইল জেলার আফরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ২০০৩ সালে ৮৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এ উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনারকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অমল সেন ছিলেন তেভাগা আন্দোলনের পুরোধা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং ওয়ার্কার্স পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি এ দেশের কৃষক-মজদুর শ্রমজীবী মানুষের জন্য লড়াই করে গেছেন। অনুষ্ঠানে ‘জনগণের বিকল্প শক্তি গড়ে তোলার সংগ্রাম ও কমরেড অমল সেন’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।