আজ আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস। দিবসটি উপলক্ষে তথ্য কমিশন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেন, বিশ্বায়নের এ যুগে সঠিক তথ্য অমূল্য সম্পদ। তথ্যই শক্তি। সহজে ও সুলভে সঠিক তথ্য প্রাপ্তি ও ব্যবহার প্রত্যেক মানুষের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার। সরকার এ অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর।