বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ও হেফাজতে ইসলামের ডাকা হরতালের কারণে আজ বৃহস্পতিবার ও
আগামী রোববারের (১২ মে) এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আজকের পরীক্ষা হবে ৩১ মে। ১২ মের পরীক্ষা হবে আগামী ১ জুন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম গতকাল বুধবার প্রথম আলোকে এসব
তথ্য জানান।