২০১১ সালের মধ্যে বিদ্যালয় গমন উপযোগী সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি এবং ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ‘শিশু শিক্ষা ও সাক্ষরতা জরিপ-২০১০’ কার্যক্রম গ্রহণ করেছে। প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ জরিপ কার্যক্রম পরিচালনা করবেন। গতকাল বৃহস্পতিবার থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারী শিক্ষকেরা প্রতিটি পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ সময় পরিবারের উপযুক্ত সদস্যকে বাড়িতে উপস্থিত থেকে সততার সঙ্গে তাঁর পরিবারের তথ্য সরবরাহ করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।