আজ রোববার বেলা তিনটায় শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে শুরু হচ্ছে ঋতুভিত্তিক নববর্ষের বই উৎসব ২০১৭। উৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। লেখক, পাঠক, প্রকাশক, শিল্পী ও শুভানুধ্যায়ীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উৎসবে ৩০ থেকে ৪০ শতাংশ কমিশনে বই বিক্রি হবে। ১২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব চলবে। উৎসবে বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি থাকবে বইকেন্দ্রিক নানা আয়োজন।
এ উৎসবে অংশ নিচ্ছে অ্যাডর্ন পাবলিকেশনস, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কথাপ্রকাশ, জাগৃতি প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশনস, ডেইলি স্টার বুকস, পাঠক সমাবেশ কেন্দ্র, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র ও বেঙ্গল পাবলিকেশনস।