আজ শুরু হচ্ছে নাট্য উৎসব

‘নাটক সমাজ বদলের হাতিয়ার’ স্লোগান সামনে রেখে আজ রোববার টাঙ্গাইলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নাট্য উৎসব। শতবর্ষ প্রাচীন করনেশন ড্রামাটিক ক্লাব এ উৎসবের আয়োজন করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় ক্লাবের নাট্যমঞ্চে বিশিষ্ট নাট্যাভিনেতা ও নাট্য নির্দেশক আতাউর রহমান উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আতাউর রহমান খান। ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম জানিয়েছেন, উৎসবে টাঙ্গাইল ও ঢাকার সাতটি দল সাতটি নাটক মঞ্চায়ন করবে।