লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন আজ বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী গতকাল বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধান অতিথি থাকবেন রামগতি-কমলনগর আসনের সাবেক সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। বিশেষ অতিথি থাকবেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শামছুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক হাসিব উদ্দিন।