আটক ১

নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে রফিক ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটার মালিকের লোকজন পালিয়ে গেছে। এ সময় ভাটার শ্রমিকদের সর্দার মোহামঞ্চদ উল্লাকে (৩৫) আটক করেন আদালত। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার নলডগি গ্রামের আবুল কাশেমের ছেলে।গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ আনোয়ার পাশা ওই অভিযান পরিচালনা করেন। সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, রফিক ব্রিকস নামের ওই ইটভাটায় অভিযানে গেলে মালিকপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে শ্রমিক সর্দারকে আটক করা হয়।