একনজরে

আটক ২

ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন বটতলা বাজার থেকে গত সোমবার রােত দুইজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এঁরা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসিক এলাকা কলাবাগানের বাসিন্দা মহসিন এবং আবদুল হালিম৷ পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, তাঁরা বিশ্ববিদ্যালয়ের হল এবং আশপাশের এলাকাগুলোতে ইয়াবা সরবরাহ করেন।